ভারতে আইফোন বিক্রির নতুন রেকর্ড
গত এপ্রিল মাসে ভারতে অ্যাপল তাদের প্রথম অফিসিয়াল অফলাইন রিটেল স্টোর খুলেছিলো। যার মধ্যে মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে অবস্থিত প্রথম অ্যাপল স্টোরের দরজা সর্বসাধারণের জন্য ১৮ এপ্রিল খুলে দেওয়া হয়। যার পর পরই সংস্থাটি দিল্লির সাকেত এলাকায় আরেকটি অ্যাপল স্টোরের ঘোষণা করে, যা ঠিক দু'দিন পর অর্থাৎ ২০ এপ্রিল উদ্বোধন করা হয়েছিলো।
এই অ্যাপল স্টোরগুলো ক্রেতাদের অনন্য অভিজ্ঞতা দিচ্ছে, যেমন - ‘টুডে অ্যাট অ্যাপল’, ‘অ্যাক্সেস টু জিনিয়াস বার’ এবং ভারতে বিক্রয় হচ্ছে এমন সমস্ত অ্যাপলের পণ্য ব্যবহারের অভিজ্ঞতা সরাসরি অর্জন করা।
আর অ্যাপলের এইসব মার্কেটিং তথা ‘কাস্টমার এক্সপেরিয়েন্স’ ফিজিক্যাল অ্যাপল স্টোরগুলোতে আসার এবং কেনাকাটা করার জন্য দারুনভাবে উত্সাহিত করছে ভারতীয় গ্রাহকদের। উভয় অ্যাপল স্টোরের প্রথম মাসের সেলস রিপোর্ট একথা বিশ্বাস করতে বাধ্য করেছে।
সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভারতে অবস্থিত দুটি নতুন অ্যাপল স্টোর অন্যান্য শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স স্টোরের তুলনায় অনেকটাই বেশি তথা রেকর্ড পরিমাণ আয় করতে সমর্থ হয়েছে।
ইকোনমিক টাইমসের সর্বশেষ রিপোর্ট অনুসারে, ভারতের মুম্বাই এবং দিল্লিতে খোলা অ্যাপলের প্রথম দুটি অফিসিয়াল স্টোর থেকে ৪৪-৫০ কোটি টাকার বেচাকেনা হয়েছে।
ডিবিটেক/বিএমটি







